নড়াইল সংবাদ
নড়াইলে ৫ দিনব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা শুরু
নড়াইলে পাঠক ও দর্শনার্থীদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলায় উদ্বোধনী দিনেই বইপ্রেমীদের ঢল নেমেছে।
নড়াইলে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
নড়াইলে ইসলামী শিক্ষা দিবস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে তুলারামপুর আলিয়া মাদ্রাসা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব সমাবেশ ও র্যালি
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ। নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। যুবসমাজকে মাদকমুক্ত ও স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর এই সমাবেশে গুরুত্বারোপ করা হয়।
লোহাগড়া পৌর প্রশাসকের বিরুদ্ধে কর্মচারীর চাকরিচ্যুত করানোর অভিযোগ
নড়াইলের লোহাগড়া পৌরসভায় দীর্ঘ ১০ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী ওসমান গণিকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। সদ্য বিদায়ী পৌর প্রশাসক সুস্মিতা সাহার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্ত ও চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। এ বিষয়ে বিধি মোতাবেক আপিল করার পরামর্শ দিয়েছেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
নড়াইলে নজরুল বর্ষ উদযাপন: সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা
নড়াইলে উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
শ্রদ্ধাবনত চিত্তে নড়াইলে পালিত হলো জুলাই শহীদ দিবস
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন।